বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

~~ ভবিষ্যৎ পাথেয় ~~

ভবিষ্যৎ পাথেয়

 

 বিদায় বিদায় বলে যেওনা ভুলে ----

এ বিদায়  তো সে বিদায় নয়।

ক্ষণিকের তরে যেতেছ ছেড়ে

পুরাতন পাঠশালা !

নতুন পাবে পুরাতন ভুলিবে

 তবু করো নাকো হেলা।

প্রকৃতির নিয়মে কেউ কোথায়ও ---

থাকেনা বাঁধা একবেলা।

 

প্রতি প্রত্যুষে রবিদাদা আসেন

খুন মাখা দেহ নিয়ে।

যান চলে তিনি সাঁঝবেলা

মিটি মিটি তারা দিয়ে।

আমরা ছাড়িব না ! -- এমন তো হয় না ; 

                        প্রকৃতির নিয়মে আমরা যে বাঁধা।

 

পৃথিবী ঘুরিছে --- আমরাও ঘুরিব

ভবঘুরে কল্প।

ভবিষ্যৎ প্রদীপ জাজ্বল্যমান করিতে

কর্ম হতে হবো না কখনো ক্ষান্ত।

রহিল পণ , -- চেষ্টা করিব আপ্রাণ ;--

রাখিতে পনান্ত।

 

জীর্ণ পোশাক বদলে কেবা ---

দেহ , নতুন পোশাক পরে  , .....!

কুবের' ছাড়িয়া আত্মা মোদের

নতুন দেহ ধরে।

আমরা কি করিয়া রহিব স-স্থানে ?

 

অগ্নি মোদের ডাকিছে আজি হাতছানি দিয়ে ,

পরীক্ষা দিতে হবে , -- ব্রহ্মা তাই আসিছেন ছুটে।

ইন্দ্র আছেন , -- নষ্ট করিতে অহল্যারে ,

মুনিবর আছেন হাল ধরিতে শক্ত হাতে ----

জুটিবে অভিশাপ ইন্দ্রের ভালে।

 

আজি , এই বিদায়ের ক্ষনে উঠিতেছে মনে

হৃদয়ের কত কথা!

ভুল যদি করি কোন গুরু মহাশয়ের 'পরে

ক্ষমা করিয়া তিনি -- করিবেন আশীর্বাদ।

তাহাই হইবে মোদের পারানির কড়ি ---

তাহাই হইবে মোদের ভবিষ্যৎ পাথেয় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

~~ ভবিষ্যৎ পাথেয় ~~

ভবিষ্যৎ পাথেয়     বিদায় বিদায় বলে যেওনা ভুলে ---- এ বিদায়  তো সে বিদায় নয়। ক্ষণিকের তরে যেতেছ ছেড়ে পুরাতন পাঠশালা ! নতুন পাবে পুরাতন ভুলিবে...