বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

আদর

 আমার আদর ছুঁয়ে যায় অমৃতার বুক 

আর ভালোবাসা ছুঁয়ে যায় মাটির গন্ধ 

প্রতিমার চক্ষু দান হয় 

ওর নগ্ন নাভির পাদদেশে 

যেখানে বৃষ্টি হয় অনবরত। 


ওর শরীরে আমার অজস্র ভালোবাসার দান 

মুক্ত মন্দিরে বহনযোগ্য যন্ত্রনা 

অগুনতি ক্লান্ত  ক্রীতদাস ভালোবাসে 

তবুও নিঙড়ানো শরীরে 

ও ভালোবাসে আমাকে। 


সবুজ ঘাসের ভোর হয় সোনালী রোদ্দুরে 

শতাব্দীর একাকিত্ব আজ সৈকত পারে 

সীমারেখার বাঁধন হারা নুপুর ধ্বনি 

ক্লান্ত সূর্য ঘুমিয়ে পড়ে গোধূলির দেওয়ালে 

আর !!

তুফান নদীর ভালোবাসা স্নান সেরে ঘরে ফেরে 

রক্তিম আলোর বিচ্ছুরণ আর শুভ্র দ্যূতির সম্ভাষণে। 

1 টি মন্তব্য:

শ্রাবণী

আমি চলেছি  পথের বাঁকে হারিয়েছি তোমাকে শ্রাবণী ! শ্রাবস্তী নগরী পার হয়ে তুমি            ত্রস্তা ধরণীর বুকে মিশেছ। তুমি সুখী হয়েছ তো ...